Muslim99Muslim99
← Tafsir library

7. Al-A'raaf

The Heights · Meccan · 206 ayahs

سُورَةُ الأَعۡرَافِ

Reading Tafsir Ahsanul Bayaan by Bayaan Foundation

Ayahs 111–120 of 206

111

قَالُوٓا۟ أَرْجِهْ وَأَخَاهُ وَأَرْسِلْ فِى ٱلْمَدَآئِنِ حَٰشِرِينَ

তারা বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দান করুন এবং শহরে বন্দরে লোক পাঠিয়ে দিন লোকদের সমবেত করার জন্য।

তারা বলল, ‘তাকে ও তার ভ্রাতাকে কিঞ্চিৎ অবকাশ দিন। এবং নগরে নগরে সংগ্রাহক পাঠান,

Al-A'raaf 7:111Listen in Qur'an →
112

يَأْتُوكَ بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٍۢ

যাতে তারা পরাকাষ্ঠাসম্পন্ন বিজ্ঞ যাদুকরদের এনে সমবেত করে।

যেন তারা আপনার নিকট প্রতিটি সুদক্ষ যাদুকর উপস্থিত করে।’ ([১])

([১]) মূসা (আঃ)-এর সময়কালে যাদুর প্রচলন ছিল অত্যন্ত বেশি। সেই কারণে মূসা (আঃ)-এর পেশকৃত মু'জিযাকেও তারা যাদু ভাবল ও যাদু দ্বারা তার মুকাবিলা করার পরিকল্পনা করল। যেমন অন্যত্র বলা হয়েছে যে, ফিরআউন ও তার প্রধানেরা বলল, 'হে মূসা তুমি কি আমাদের নিকট এসেছ তোমার যাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ হতে বহিষ্কার করে দেয়ার জন্য? আমরাও অবশ্যই তোমার নিকট উপস্থিত করব এর অনুরূপ যাদু, সুতরাং আমাদের ও তোমার মাঝে নির্ধারণ কর এক নির্দিষ্ট সময় ও এক মধ্যবর্তী স্থান, যার ব্যতিক্রম আমরাও করব না এবং তুমিও করবে না।' মূসা বলল, 'তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং সেই দিন পূর্বাহ্নে জনগণকে সমবেত করা হবে।' (সূরা ত্বাহা ২০:৫৭-৫৯)

Al-A'raaf 7:112Listen in Qur'an →
113

وَجَآءَ ٱلسَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوٓا۟ إِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ ٱلْغَٰلِبِينَ

বস্তুতঃ যাদুকররা এসে ফেরাউনের কাছে উপস্থিত হল। তারা বলল, আমাদের জন্যে কি কোন পারিশ্রমিক নির্ধারিত আছে, যদি আমরা জয়লাভ করি?

যাদুকরেরা ফিরাউনের নিকট এসে বলল, ‘আমরা যদি বিজয়ী হই, তাহলে আমাদের জন্য পুরস্কার থাকবে তো?’

Al-A'raaf 7:113Listen in Qur'an →
114

قَالَ نَعَمْ وَإِنَّكُمْ لَمِنَ ٱلْمُقَرَّبِينَ

সে বলল, হ্যাঁ এবং অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোক হয়ে যাবে।

সে বলল, ‘হ্যাঁ! এবং তোমরা অবশ্যই আমার সান্নিধ্যপ্রাপ্তদেরও অন্তর্ভুক্ত হবে।’ [১]

[১] যাদুকরেরা ছিল যেহেতু দুনিয়ার আকাঙ্ক্ষী; দুনিয়ার জন্যই তারা যাদু শিখেছে। সেই জন্য তারা এই সুযোগকে কাজে লাগাতে চাইল। তারা ভাবল যে, এই সময় আমাদেরকে বাদশাহর প্রয়োজন হয়েছে, অতএব এই সুযোগে অধিক পারিশ্রমিক চেয়ে নেওয়া যাক। সুতরাং তারা নিজেদের সাফল্যের উপর পারিশ্রমিক দাবী করল। যা শুনে ফিরআউন বলল, পারিশ্রমিকই নয়; বরং তোমরা আমার নৈকট্যপ্রাপ্ত বলে গণ্য হবে।

Al-A'raaf 7:114Listen in Qur'an →
115

قَالُوا۟ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلْقِىَ وَإِمَّآ أَن نَّكُونَ نَحْنُ ٱلْمُلْقِينَ

তারা বলল, হে মূসা! হয় তুমি নিক্ষেপ কর অথবা আমরা নিক্ষেপ করছি।

তারা বলল, ‘হে মূসা! তুমিই (প্রথমে) নিক্ষেপ করবে, না আমরাই নিক্ষেপ করব?’ [১]

[১] যাদুকরেরা এই এখতিয়ার নিজেদের আত্মবিশ্বাসের ফলেই দিয়েছিল। তাদের পূর্ণ বিশ্বাস ছিল যে, আমাদের যাদুর মুকাবিলায় মূসার মু'জিযা কিছুই নয়; যাকে তারা একটি যাদুই মনে করেছিল। যদি মূসাকে আগেই নিজের যাদু দেখানোর সুযোগ দেওয়া যায়, তাহলেও এমন কোন পার্থক্য নেই। আমরা তো তার যাদুকে শেষ পর্যন্ত নিশ্চিহ্ন করেই ফেলব।

Al-A'raaf 7:115Listen in Qur'an →
116

قَالَ أَلْقُوا۟ ۖ فَلَمَّآ أَلْقَوْا۟ سَحَرُوٓا۟ أَعْيُنَ ٱلنَّاسِ وَٱسْتَرْهَبُوهُمْ وَجَآءُو بِسِحْرٍ عَظِيمٍۢ

তিনি বললেন, তোমরাই নিক্ষেপ কর। যখন তারা নিক্ষেপ করল তখন লোকদের চোখগুলোকে বাধিয়ে দিল, ভীত-সন্ত্রস্ত করে তুলল এবং মহাযাদু প্রদর্শন করল।

সে বলল, ‘তোমরাই (প্রথমে) নিক্ষেপ কর।’[১] সুতরাং যখন তারা নিক্ষেপ করল, তখন তারা লোকের চোখে যাদু করল, তাদেরকে আতঙ্কিত করল এবং তারা এক বড় রকমের যাদু দেখাল।[২]

[১] কিন্তু যেহেতু মূসা (আঃ) ছিলেন আল্লাহর রসূল। তিনি ছিলেন সাহায্যপ্রাপ্ত। সেই জন্য আল্লাহর সাহায্যের উপর তাঁর পূর্ণ বিশ্বাস ছিল। সুতরাং তিনি নির্ভয়ে ও নির্দ্বিধায় যাদুকরদেরকে বললেন, 'তোমরা যা দেখাতে চাও, তা প্রথমে দেখাও।' এ ছাড়া এর মধ্যে এ কৌশলও থাকতে পারে যে, যাদুকরদের যাদুর উত্তর যখন তিনি মু'জিযারূপে দেবেন, তখন তা জনসাধারণের মনে বেশি প্রভাব ফেলবে। যার ফলে তাঁর সত্যতা প্রকাশ পাবে এবং লোকেদের জন্য ঈমান আনা সহজ হবে।

[২] কোন কোন হাদীসে বলা হয়েছে যে, যাদুকরদের সংখ্যা ছিল ৭০ হাজার। বাহ্যিক দৃষ্টিতে এ সংখ্যায় অতিরঞ্জন করা হয়েছে। যারা সকলেই এক একটি রশি ও লাঠি মাঠে ফেলল, যা দর্শকদের চোখে ছুটাছুটি করছে বলে মনে হল। এ যেন তাদের ধারণায় ছিল বিরাট যাদু; যা তারা পেশ করেছিল।

Al-A'raaf 7:116Listen in Qur'an →
117

۞ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ

তারপর আমি ওহীযোগে মূসাকে বললাম, এবার নিক্ষেপ কর তোমার লাঠিখানা। অতএব সঙ্গে সঙ্গে তা সে সমুদয়কে গিলতে লাগল, যা তারা বানিয়েছিল যাদু বলে।

মূসার প্রতি আমি আদেশ করলাম, ‘তুমিও তোমার লাঠি নিক্ষেপ কর।’ সুতরাং সহসা তা (লাঠি অজগর হয়ে) তাদের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করতে লাগল; [১]

[১] কিন্তু এসব যা কিছুই থাক তা শুধু ধারণা ও যাদু; যা সত্যের মুকাবিলা করতে পারে না। সেই জন্য মূসার লাঠি ফেলার সাথে সাথে সব শেষ হয়ে গেল। মূসা (আঃ)-এর লাঠি একটি ভয়ানক অজগর হয়ে সবকে গিলে ফেলল।

Al-A'raaf 7:117Listen in Qur'an →
118

فَوَقَعَ ٱلْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ

সুতরাং এভাবে প্রকাশ হয়ে গেল সত্য বিষয় এবং ভুল প্রতিপন্ন হয়ে গেল যা কিছু তারা করেছিল।

ফলে সত্য প্রতিষ্ঠিত হল এবং তারা যা করছিল, তা মিথ্যা প্রতিপন্ন হল।

Al-A'raaf 7:118Listen in Qur'an →
119

فَغُلِبُوا۟ هُنَالِكَ وَٱنقَلَبُوا۟ صَٰغِرِينَ

সুতরাং তারা সেখানেই পরাজিত হয়ে গেল এবং অতীব লাঞ্ছিত হল।

সেখানে তারা পরাভূত ও লাঞ্ছিত হল।

Al-A'raaf 7:119Listen in Qur'an →
120

وَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ

এবং যাদুকররা সেজদায় পড়ে গেল।

এবং যাদুকরেরা সিজদাবনত হল।

Al-A'raaf 7:120Listen in Qur'an →

Commentary: Tafsir Ahsanul Bayaan by Bayaan Foundation. Qur'an text and translation via AlQuran Cloud.